ছবি: আহমেদ শাহীন।
‘পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধশিল্প’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিলেটে দুগ্ধ দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আলোচনা সভার আয়োজন করে।
বুধবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডা. মো. জোনায়েদ কবীরের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক দুগ্ধ খামার সিলেটের উপপরিচালক সো, শহীদুল ইসলাম, মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এপিডেমিওলজি এবং পাবলিক হেলথ ডিপার্টমেন্টের প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমদ। সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. রুস্তম আলী।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়। সেটি সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। তরল দুধ পানের অভ্যাস গড়ে তুলতে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দুধ পান করানো হয়।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




