সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে বাহরাইন বিএনপি।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টায় দেশটির রাজধানী মানামায় আল ওসরা রেস্টুরেন্টে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে সিরাজুল ইসলাম চুন্নু ও নাসির উদ্দিনের যৌথ সঞ্চালনায় ও সদ্য সাবেক প্রধান উপদেষ্টা মো. ফয়সাল মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- বাহরাইন ইউনিভার্সিটির প্রফেসর ড. মোজাম্মেল সোলেমান, খ ম আশরাফ উদ্দিন, সাবের আহমদ, রুহুল আমিন, আলাউদ্দিন আহমেদ, মো. সাইয়েদ, সালা উদ্দিন, সাহেদুর রহমান, আব্দুল মোমিন, শেখ সাইফুলসহ বাহরাইন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মরহুম জিয়াউর রহমান ও কোকোর রুহের মাগফিরাত ও বেগম জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ জাতি মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/এএ/এসডি-১৩




