জৈন্তাপুর উপজেলার ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গর্ভনিং বডির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
বুধবার উপজেলা ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গর্ভনিং বডির নির্বাচনে অংশ গ্রহন করেন স্কুল শাখায় ৫ জন প্রার্থী।
সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ শেষে বিকাল সাড়ে ৫টায় ফলাফল ঘোষনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অঃ দাঃ) আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ।
নির্বাচনে স্কুল শাখায় মো. জাহিদ মিয়া এবং মাসুক আহমদ নির্বাচিত হয়। এছাড়া কলেজ শাখায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় খোরশেদ আলম ও কাজী জয়নাল আবেদীন নির্বাচিত হয়।
এসময় আরোও উপস্থিত ছিলেন- উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিজন চন্দ্র বিশ্বাস, বিদ্যালয়ের গর্ভনিং বডির সভাপতি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ এখলাছুর রহমান, বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, সমাজসেবী আব্দুল আহাদ, জৈন্তাপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ান করিম সাব্বিরসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-২৮




