প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের কুরুচিপুর্ণ মন্তব্যের প্রতিবাদে শান্তিগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সামাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ।
বুধবার (১ জুন) বিকেলে শান্তিগঞ্জ বাজার থেকে শুরু হয়ে মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মানান চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব ও উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সদরুল ইসলাম, সহ-সভাপতি দিলন আহমেদ, জেলা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দাস।
এসময় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিতাই দাস, মিলন মিয়া, সদীপ কুমার দাস,অপু পাল, যুগ্ম সাধারণ সম্পাদক তুফায়েল আহমদ, সাবেরিন, সাংগঠনিক সম্পাদক শিপন আহমেদ, সালেক আহমেদসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের হাজারো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রীকে কুরুচিপুর্ণ মন্তব্যকারী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের বিচার দাবী করেন।
সিলেটভিউ২৪ডটকম/এসকে/এসডি-৩২




