জৈন্তাপুর উপজেলায় আনসার ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 


বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় জৈন্তাপুর উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আনসার সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সাবেক উপজেলা আনসার ভিডিপি'র কর্মকর্তা আব্দুল মালিক পাখি'র সভাপতিত্বে উপজেলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা কমান্ডেন্ট এনামুল খান, জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক কাজী শাহেদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম প্রমুখ।


 
উপজেলা সমাবেশে উপস্থিত ছিলেন- আনসার ভিডিপি'র সদস্যগণ।

 


সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-০৯