সুনামগঞ্জের দোয়ারাবাজারে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা প্রিয়াঙ্কার সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আহমদ।
বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও’কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এসময় দোয়ারাবাজার উপস্থিত ছিলেন- দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম (দৈনিক যুগান্তর, দৈনিক সিলেটের ডাক ও সিলেটভিউ২৪ ডটকম), দোয়ারাবাজার প্রেসক্লাবের একাংশের সভাপতি প্রবীণ সাংবাদিক এম এ করিম লিলু, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সহসাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া (দৈনিক জৈন্তাবার্তা ও দৈনিক সুনামগঞ্জের ডাক), দপ্তর সম্পাদক শাহ মাশুক নাঈম (দৈনিক সকালের সময়), অর্থ সম্পাদক দেলোয়ার হোসাইন (দৈনিক বাংলার আলো), ক্রিড়া সম্পাদক ইসমাঈল হোসেন ( দৈনিক বর্তমান দিনকাল ও দৈনিক বিজয়ের কন্ঠ), সাংবাদিক সিরাজ মিয়া প্রমুখ।
সৌজন্য সাক্ষাৎকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নবাগত নির্বাহি অফিসার। দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন সেক্টরের উন্নয়নকে তরান্বিত ও গতিশীল করতে তিনি বদ্ধপরিকর।
এ ব্যাপারে উপজেলাধীন সকল রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
সিলেটভিউ২৪ডটকম/টিআই/এসডি-১০




