জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নে মাওলানা আব্দুল লতিফ জুলেখা বালিকা বিদ্যালয়ে রাস্তার সিসি ঢালাই কাজ পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ।

 


বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জৈন্তাপুর উপজেলায় নারী শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান দরবস্ত ইউপি'র আব্দুল লতিফ জুলেখা বালিকা বিদ্যালয়ে রাস্তার সিসি ঢালাই কাজ পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ।

 

পরিদর্শনকালে চেয়ারম্যান টিকাদারী প্রতিষ্ঠানকে কাজের গুনগত মান বজায় রাখতে এবং সঠিক কাজ করতে বলেন।

 

তিনি আরো বলেন, রাস্তার কাজ সম্পন্ন হলে ছাত্রীদের চলাচলে অনেক দূর্ভোগ কমবে।

 

এসময় তার সাথে উপস্থিত ছিলেন- বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষকগণ।

 


সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-১১