সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বড়খাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নজির আহমদের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে।

 


সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ওই প্রতিষ্ঠানের সহকারি শিক্ষকরা।

 

অভিযোগ সূত্রে জানা যায়, বড়খাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নজির আহমদ দায়িত্ব পাওয়ার পর থেকে তার অসৌজন্যমূলক রূঢ় আচরণ ও অমার্জিত ভাষায় মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন প্রতিষ্ঠানের সহযোগি অধ্যাপক ও প্রভাষকরা। একটুখানি তুচ্ছ বিষয় নিয়ে প্রায়ই শ্রেণিকক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থীদের সামনেই তাদেরকে গালমন্দসহ নানাভাবে হেয়প্রতিপন্ন করে থাকেন অধ্যক্ষ নজির আহমদ। এমনকি বিভিন্ন সময়ে তার অফিসে ডেকে নিয়েও প্রতিষ্ঠানের কর্মচারী ও অভিভাবকদের সামনে তাদেরকে অপমান করেন তিনি।এদিকে গত একবছর ধরে নিয়মিত পরিচালনা কমিটি না থাকায় আমরা তা কাউকে বলার সুযোগ পাননি সহকারি শিক্ষকরা।

 

তাছাড়া ও তিনি দায়িত্ব গ্রহনের পর থেকে কলেজের আর্থিক ও অফিসিয়েল ব্যবস্থাপনা ভেঙ্গে পড়েছে। চলিত এসএসসি পরীক্ষার প্রকৃত ব্যয় অপেক্ষাকৃত বেশি দেখিয়ে অর্থ আত্মসাত করেছেন। অভিযোগকারী শিক্ষকগন সুষ্ঠ তদন্তক্রমে কলেজের সার্বিক অব্যবস্থাপনা দূরীকরণে পদক্ষেপ গ্রহনের দাবি জানান।

 

এবিষয়ে কলেজের অধ্যক্ষ নজির আহমদ সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয়গুলো অস্বীকার করেন।

 

দোয়ারাবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভূইয়া বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি।

 

এবিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার নবাগত দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা প্রিয়াংকা বলেন, বড়খাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 


সিলেটভিউ২৪ডটকম/টিআই/এসডি-১৪