সাবেক জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দেশের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষে বর্তমান সরকারকে বার বার নির্বাচিত করা উচিত।

 


তিনি অসহায় মানুষের কল্যাণে জননেত্রী শেখ হাসিনার সরকারের যুগান্তকারী পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, তৃণমূল পর্যায়ের অসহায় মানুষের আশা আকাংখার প্রতীক হিসাবে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

 

সৈয়দা জেবুন্নেছা হক (২ জুন) বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরীর শহর সমাজ সেবা কার্যালয়ে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত অসহায় মানুষদের মধ্যে আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

 

তিনি আওয়ামী লীগের উন্নয়ন কার্যক্রম জনসম্মূখে তুলে ধরার আহ্বান জানান এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করেন।

 

সিলেট জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশের সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ও সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা, সমাজ সেবা অফিসার শহর সমাজ সেবা কার্যালয় আব্দুল্লাহ আল জুবায়ের প্রমুখ।

 

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে ১২জন অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তার চেক প্রদান করেন অতিথিবৃন্দ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৭