জৈন্তাপুরে শ্রীপুর চা-বাগানের ব্যবস্থাপক'র উপর হামলা করা হয়েছে।
জৈন্তাপুর উপজেলার শ্রীপুর চা-বাগানের ব্যবস্থাপক জহিরুল হক (৬২) ও ফিল্ড ম্যানেজার মকুল উদ্দিন (৩৩)'র উপর হামলা করেছে আলু -বাগান এলাকার বাসিন্দা মৃত আব্দুল খালেক'র ছেলে আব্দুল হান্নান (৩০) তার ভাই রুবেল আহমদসহ তাদের আরো সহযোগী ৩/৫ জন।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শ্রীপুর চা-বাগানে এই হামলার ঘটনার ঘটে।
উপজেলার শ্রীপুর চা-বাগানের জায়গার সীমানা চিহৃিত করতে ম্যানেজার সহ বাগানের কর্মকর্তাগণ ঘটনাস্থলে যায়।
এ সময় হান্নানসহ তার পরিবারের লোকজন তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এক পর্যায় কথাকাটাকাটির জের ধরে চা-বাগানের ব্যবস্থাপক জহিরুল হকের উপর হামলা চালানো হয়, তাকে রক্ষা করতে এগিয়ে আসলে ফিল্ড ম্যানেজার মকুল উদ্দিনের উপরও হামলা করে তারা।
স্থানীয় লোকজন তাদেরকে উদ্বার করে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে আসেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এই ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় একটি অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে ২ মহিলাকে আটক করে থানায় নিয়ে আসে।
এই বিষয়ে অভিযুক্ত হান্নানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ দুই মহিলা আটকের কথা স্বীকার করে বলেন, আমাকে শ্রীপুর চা-বাগানের ব্যবস্থাপক জহিরুল হক জানান, চা-বাগানের জায়গা সার্ভে করতে যাওয়ার পর হান্নান সহ তার পরিবারের লোকজন আমাদের উপর অতর্কিত ভাবে হামলা করে।
তিনি আরো বলেন, ঘটনার বিষয়ে থানার অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে।
সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-২৩




