দৈনিক সমকাল এর সিলেট ব্যুরো স্টাফ রিপোর্টার, সানসিল প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান, সান মিডিয়া গ্রুপের পরিচালক ও বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু ও সুপ্রিম কোর্টের আইনজীবী হোসাইন আহমদ শিপনের মা আফতাবুন্নেছা খানম এর ২য় মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (৩ জুন)।
এ উপলক্ষ্যে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। এছাড়া পরিবারের পক্ষ থেকে বিভিন্ন এতিম মাদ্রাসায় খাদ্যসামগ্রী, ফলসামগ্রী বিতরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ফয়সল আহমদ বাবলু তাঁর মরহুমা আফতাবুন্নেছা খানম এর রূহের মাগফিরাত কামনায় সবার দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, ২০২০ সালের ৩ জুন বিকাল ৫টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন আফতাবুন্নেছা খানম। পরদিন বাদ যোহর হযরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদে মরহুমার জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/আরআই-কে




