দৈনিক বাংলাদেশের খবর ও সিলেটভিউ২৪ডটকম’র মাধবপুর প্রতিনিধি সানাউল হক চৌধুরী শামীম এর মাতা আম্বিয়া খাতুনের ১৩ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। 

এ উপলক্ষ্যে শুক্রবার দুপুরে তার নিজ বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


উল্লেখ্য, তিনি গত ২০০৯ সালের ৩ জুন ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর।

 

সিলেটভিউ২৪ডটকম/এসসি/এসডি-১৫