কানাইঘাট প্রেসক্লাব সভাপতি ও রোটারি ক্লাব অব সিলেট গ্রিন সিটির প্রেসিডেন্ট, এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ সংক্ষিপ্ত সফরে যুক্তরাষ্ট্রে যাত্রা করেন।
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের টেক্সাস, হোষ্টন সিটিতে রোটারি ইন্টারন্যাশনাল কনভেনশনে যোগদানের উদ্দেশ্য বৃহস্পতিবার (২ জুন) রাত ১১ টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্স যোগে যুক্তরাষ্ট্র গমন করেন।
৮ জুন কনভেশন শেষে ৯ জুন নিউইয়র্ক সিটিতে জালালাবাদ অ্যাসোসিয়েশন যুক্তরাষ্ট্রের দ্বি-বার্ষিক সম্মেলনে যোগদান করবেন। পাশাপাশি বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন।
সংক্ষিপ্ত সফরে যাত্রার সময় বন্ধু-বান্ধব, সহকর্মী, আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের সাথে দেখা করতে না পেরে আন্তরিক দুঃখ প্রকাশ করেন। নিরাপদ যাত্রার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২০




