সিলেট জেলার আওতাধীন গোয়াইনঘাট উপজেলা কৃষক দলের ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
বুধবার রাতে সিলেট জেলা কৃষক দলের আহবায়ক শহীদ আহমদ চেয়ারম্যান ও সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল উক্ত কমিটি অনুমোদন করেন।
ঘোষিত নতুন কমিটির আহবায়ক হলেন- সাবেক চেয়ারম্যান মো. মাহবুব আহমদ ও সদস্য সচিব হয়েছেন জিয়া উদ্দিন।
কমিটির সদস্যরা হলেন- হোসাইন আহমদ, আরিফ ইকবাল নেহাল (সাবেক চেয়ারম্যান), আব্দুস সালাম, আফতাব উদ্দিন, লোকমান আহমদ (মেম্বার), এনামুল হক তরফদার (সাবেক মেম্বার), আব্দুল মতিন, আব্দুল গফুর, আব্দুল মালিক, আব্দুল লতিফ, ফরিদ উদ্দিন (ফরিজুল), মোঃ রাশিদ আলী, সাদিকুর রহমান, আব্দুর রব, আতাউর রহমান মঙ্গল, আব্দুল খালিক, মোঃ আরব আলী, মোঃ আইনুল হক, মুহিবুর রহমান, মুশাহিদ আলী জুনাই, মোঃ তাজ উদ্দিন, মোঃ মুছিম আলী, আপ্তাব আলী (সাবেক মেম্বার), অলিউর রহমান, খলিলুর রহমান, বিলাল উদ্দিন, আমান উল্লাহ, হারুনুর রশিদ, নজরুল ইসলাম, আব্দুর রহমান মুক্তি, মোঃ আলিম উদ্দিন, জাকারিয়া আহমদ, ইমান আলী, আব্দুল হাশিম, নুরুল ইসলাম, ফারুক আহমদ, সিরাজ উদ্দিন সিরাই, নুরুল আলম ও আব্দুল মান্নান।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৬




