জৈন্তাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান করে অনুমোদন ছাড়া অবৈধভাবে সেন্টার পরিচালনার দায়ে একটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা, ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে নগদ জরিমানা এবং একটিকে সর্তকবার্তা দেওয়া হয়েছে।

 


শুক্রবার বিকাল ৫টায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও সহকারি কমিশনার (ভূমি) রিপামনি দেবী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ছালাহ উদ্দিন, জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম অভিযান করেন।

 

এসময় উপজেলার পূর্ব বাজারস্থ র‌্যাংকিং প্যাথলজি এন্ড ডায়াগনস্টিক সেন্টার, আলফা ডায়াগনস্টিক সেন্টার, ষ্টেশন বাজারস্থ দি জৈন্তা ডায়াগনস্টিক সেন্টারকে নগদ ৫ হাজার টাকা করে ১৫ হাজার জরিমানা করা হয়।

 

দি ইউনাইটেড ডায়াগনস্টিক সেন্টার'র অনুমোদন না থাকায় সিলগালা করে দেওয়া হয়েছে এবং দি জৈন্তা পুপুলার ডায়াগনস্টিক সেন্টারকে কড়া সর্তকবার্তা দেওয়া হয়।

 

প্রতিটি ডায়াগনস্টিক সেন্টারগুলো কাগজপত্র চলতি মাসের মধ্য নবায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও সহকারি কমিশনার (ভূমি) রিপামনি দেবী বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান করে অনুমোদন না থাকায় ১টি প্রতিষ্ঠানকে সিলগালা, ক্রুটি পাওয়ায় ৩টি প্রতিষ্ঠানকে নগদ ৫ হাজার টাকা করে জরিমানা এবং একটি প্রতিষ্ঠানকে কড়া সর্তকবার্তা দেওয়া হয়েছে।

 

অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 


সিলেটভিউ২৪ডটকম/এমএএইচ/এসডি-৩০