সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, বন্যার পানি কমে গেলেও বন্যা কবলিত মানুষের দুঃখ দুর্দশা এখনো দূর হয়নি। বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় হতদরিদ্র পরিবারের মানুষেরা মানবেতর জীবনযাপন করেছে। তাদের অবকাঠামোগত সংস্কারের জন্য প্রয়োজনীয় সরকারী বরাদ্দ নিশ্চিত করতে হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে কার্যকর উদ্যোগ সরকারকেই নিতে হবে।

 


তিনি শনিবার বিকেলে নগরীর ২৫নং ওয়ার্ডে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদিরের পক্ষে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরীর উদ্যোগে অসহায় দুস্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

 

ওয়ার্ড বিএনপির আহবায়ক রেজাউর রহমান রুজনের সভাপতিত্বে ও বিএনপি নেতা দেলোয়ার হোসেন রানার পরিচালনায় অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরী।

 

এসময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আফজাল হোসেন, আক্তার রশিদ চৌধুরী, সাবেক মহানগর বিএনপির সাবেক সদস্য মাহবুব আহমদ চৌধুরী ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য নাজিম উদ্দীন, ২৫নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোতাহির আলী মাখন, বদরুল ইসলাম নেছার, নছিবুর রহমান বেলাল, সাদেক উদ্দিন, সৈয়দ শিপু আহমদ, আব্দুল আহাদ বাচ্চু, মিজানুর রহমান, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজহার আলী অনিক, ছাত্রদল নেতা শাহীন আহমদ, মোস্তাক আহমদ, নাঈম আহমদ ও আব্দুস সামাদ আজাদ প্রমূখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৭