বিএনপি ও তাদের দোসর কর্তৃক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সিলেটের গোলাপগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুন) বিকেল চারটায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
বিক্ষোভ মিছিলটি গোলাপগঞ্জ চৌমুহনী হতে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলার চৌমুহনীর নুর ম্যানশনের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জিল্লুর রহমান, জহির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, আকবর আলী ফখর, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা আওয়ামী লীগের আইন সম্পাদক এড. নিমার আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীম উদ্দিন বাবলু, স্বাস্হ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রুমেল সিরাজ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এড. আব্দুল আহাদ বাবলু, সহ দফতর সম্পাদক হোসেন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মালিক জানু, খায়রুল ইসলাম জাহাঙ্গীর, ফরিদ উদ্দিন ইরান, নুরুল ইসলাম, আজমল হোসেন মনি,কামাল মিয়া, বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী আব্দুল কাদির,সাধারণ সম্পাদক মস্তাক আহমদ, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি স্যায়িদ আহমদ সুহেদ, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, বুধবারিবাজার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আফতার হোসেন,ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক ছালিক আহমদ, লক্ষনাবন্দ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নিজাম উদ্দিন,আমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরান হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফয়জুল ইসলাম ফয়ছল।
এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
সিলেটভিউ২৪ডটকম/এফএমএ/পিডি




