সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন,  আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী সুন্দর ও সুশৃঙ্খলভাবে এবং সবার মতামতের ভিত্তিতে  ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। দলকে সুসংগঠিত করতে ওয়ার্ড সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধারাবাহিকভাবে মেয়াদ উত্তীর্ণ সব ওয়ার্ডের সম্মেলন করা হবে। ভালো ও গ্রহণযোগ্য লোক দিয়ে কমিটি গঠন করতে হবে।  অনুপ্রবেশকারী ও ষড়যন্ত্রকারীদের বিষয়ে সর্তক থাকতে হবে।  

শনিবার (৪ জুন) সন্ধ্যায় নগরীর ২১ নম্বর  ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির বাসভবন শিবগঞ্জ হাতিমবাগে ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী মিরনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল মাহমুদ সুজনের পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।

তিনি বলেন, দীর্ঘদিন পরে মেয়াদ উত্তীর্ণ ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়েছে। পর্যায়ক্রমে সবগুলো ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হবে। আমরা দায়িত্ব নেওয়ার পরে যে গুনগত রাজনৈতিক পরিবর্তনের ধারা সূচনা করার প্রতিশ্রুতি দিয়েছিলাম তা আজ একে একে বাস্তবায়ন হচ্ছে। অতীতের চেয়ে বর্তমান মহানগর আওয়ামী লীগ অনেক বেশি সুশৃঙ্খল, সুসংগঠিত ও শক্তিশালী।

 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সানাওর, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল আজিম জুনেল, মুক্তার খান, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সেলিম চৌধুরী।  


সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ফয়জুল আনোয়ার আলাওর, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট গোলাম সোবহান চৌধুরী দীপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক প্রদীপ পুরকায়স্থ, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এমরুল হাসান।


এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি,  কার্যনির্বাহী সদস্য মোঃ শাহজাহান,  ৫, ১০,১১,১৮, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ জুনু মিয়া, শেখ সুরুজ আলম, সালাউদ্দিন বক্স সালাই,  মাহবুব খান মাসুম, শেখ সোহেল আহমদ কবির, সাজোয়ান আহমদ সহ ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মহানগর আওয়ামী লীগের সভাপতির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকের পরিচালনায় আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলরবৃন্দের মতামতের ভিত্তিতে ওয়ার্ডের সভাপতি হিসাবে ইসমাইল মাহমুদ সুজন এবং সাধারণ সম্পাদক হিসাবে মোঃ মঈনুল ইসলাম মঈন-কে নির্বাচিত করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/পিডি