সিলেট শহরের উপকণ্ঠে প্রকৃতির ছায়াঘেরা অপার সৌন্দর্যে ভরপুর দক্ষিণ সুরমার রাগীব নগরে অবস্থিত সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী।
সভায় বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবন এবং রাবেয়া খাতুন ভবনের বর্ধিতকরণ কাজ ও বাজেট অনুমোদন, বিশ্ববিদ্যালয়ের বাস পার্কিং শেইড নির্মাণ, পরিবহন সার্ভিসিং এবং সুবিধা বিষয়ক বাজেটের অনুমোদনসহ ক্যাম্পাস উন্নয়নের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, বোর্ড অব ট্রাস্টিজের মনোনীত সদস্য সৈয়দ আব্দুল হাই, মেজর (অব) শায়েখুল হক চৌধুরী, ইনচার্য (অর্থ ও হিসাব ) রজত কান্তি চক্রবর্তী, ক্যাম্পাস ডেভেলপমেন্ট সাব-কমিটির সদস্য সৈয়দ আব্দুল হান্নান, দেওয়ান সাকিব আহমেদ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের কোঅর্ডিনেটর এবং উপদেষ্টা প্রফেসর ড. মো. জহির বিন আলম, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান স্থপতি রাজন দাস, বিশ্ববিদ্যালয়ের ক্রয় সাব-কমিটির সদস্য কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক সাফকাত কিবরিয়া, সহকারি রেজিস্ট্রার (লজিস্টিক) মো. শহিদুল ইসলামসহ প্লানিং এন্ড ডেভেলপমেন্ট কমিটির সদস্য সচিব সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক চৌধুরী মোহাম্মদ শামস ওয়াহীদ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৩




