তাহিরপুরে পরিবেশ দিবস উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে তাহিরপুর উপজেলা গ্রীন ক্লাব এর আয়োজনে উপজেলা সদরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজার সভাপতিত্বে ও তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ গ্রীন ক্লাব সদস্য মুক্তা রানী সরকার এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন- সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জুনাব আলী, এনজিও কর্মকর্তা ইয়াহিয়া সাজ্জাদ, ইউপি সদস্য নাসরুম আহমদ, সাংবাদিক আমিনুল ইসলাম, রমেন্দ্র নারায়ন বৈশাখ, উপজেলা কৃষক লীগ নেতা রাসেল আহমেদ, বাবুল তালুকদার, হুমায়ূন কবির প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার রায়হান কবির বক্তব্যে বলেন, হাওরের পরিবেশ রক্ষায় সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে। পরিবেশ ধ্বংস কারীদের আইনের আওতায় আনা হচ্ছে। পরিবেশ ধ্বংস করে কেউ রেহাই পাবে না।
সভাপতির বক্তব্যে কাসমির রেজা বলেন, হাওর প্রাকৃতিক সম্পদের ভান্ডার কিন্তু হাওরের পরিবেশ রক্ষা না পেলে হাওরের সম্পদ দ্রুত ধ্বংস হয়ে যাবে। হাওর কে রক্ষা করতে হলে হাওরের প্রকৃতি ও পরিবেশ রক্ষা করতে হবে।
সিলেটভিউ২৪ডটকম/এমএআর/এসডি-১৪




