জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে উপজেলা পর্যায়ে জৈন্তাপুর'র বালিকা দল বিজয়ী।
রবিবার বিকাল সাড়ে ৩ টায় আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠ সিলেটে বিশ্বনাথ উপজেলা বালিকা দল বনাম জৈন্তাপুর উপজেলা বালিকা দল (অনুর্ধ্ব-১৭) উপজেলা পর্যায়ের খেলা অনুষ্টিত হয়।
খেলায় জৈন্তাপুর বালিকা দল ১-০ গোলে বিশ্বনাথ উপজেলা বালিকা দলকে পরাজিত করে বিজয়ী হয়।
খেলা চলাকালে মাঠে উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, হানিফ মোহাম্মদ, মোঃ আনেয়ার হোসেন, রাশেল আহমদ, বদরুল আলম ফয়েজ, শরিফ আহমদ, কাওছার আহমদ, আব্দুল কাইয়ুম, জয়নাল আবেদীন প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-১৭




