সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুর রহমান ইনজাদকে গ্রেফতারের তীব্র নিন্দা ও মুক্তির দাবি জানিয়েছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
রবিবার (৫ জুন) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না এক বিবৃতিতে এই দাবি জানিয়েছেন।
বিবৃতিতে কেন্দ্রীয় যুবদল নেতারা কোম্পানীগঞ্জ উপজেলা নেতা ইনজাদকে 'মিথ্যা' মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় যুবদলের দফতরের দায়িত্বে থাকা সহসভাপতি কামরুজ্জামান দুলাল।
সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর




