রাগীব রাবেয়া ফাউন্ডেশনের ৪৩তম সভা শনিবার (৪ জুন) বিকাল ৪টায় লিডিং ইউনিভার্সিটির বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাগীব রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী।

সভায় সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজারের বালিওরায় অবস্থিত রাগীব রাবেয়া হাই স্কুলের ভূমি ট্রান্সফার, রাঙ্গামাটি জেলার রঙ্গদুতে অবস্থিত রাগীব রাবেয়া কাঁচালং টেকনিক্যাল সেন্টার এবং সিলেটের দক্ষিণ সুরমার রাগীব নগরে অবস্থিত রাবেয়া বানু জেনারেল হাসপাতালের ট্রাস্টসহ রাগীব রাবেয়া ফাউন্ডেশনের বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।


সভায়  রাগীব রাবেয়া ফাউন্ডেশনের এক্স-অফিসো মেম্বার লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, রাগীব রাবেয়া ফাউন্ডেশনের ট্রেজারার সৈয়দ আব্দুল হাই,  স্পেশাল ইনভাইটি প্রফেসর ড. এম. আর. কবির, প্রফেসর ড. এ.এন. এম. মেশকাত উদ্দিন, রাগীব রাবেয়া ফাউন্ডেশনের সদস্য সৈয়দ আব্দুল হান্নান, জনাব আক্তারুজ্জামান, দেওয়ান সাকিব আহমেদ এবং ফাউন্ডেশনের সচিব মেজর (অব.) শায়েখুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/টিএস-৫০