সিলেটে এক যুবকের ফেসবুক আইডি হ্যাক করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আব্দুর রহমান হিরা নামের ওই যুবক মঙ্গলবার (৭ জুন) সিলেট কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি নগরীর ঘাসিটুলা এলাকার বাসিন্দা। 

জিডিতে আব্দুর রহমান হিরা উল্লেখ করেন, তিনি 'দ্যা হলি টাইমস' ও 'ইউকে বাংলা টিভি'র সিলেট অফিসে কর্মরত। সোমবার দিবাগত (৭ জুন) রাত ১টার দিকে তিনি দেখতে পান- কে বা কারা তার ফেসবুক আইডি হ্যাক করে বিভিন্ন ব্যক্তিকে গালাগাল দেওয়াসহ নানা ধরনের খারাপ পোস্ট করছে। বিষয়টি আব্দুর রহমানকে ফোন করে তার বন্ধুরাও অবগত করেন। 


পরে তিনি নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার সিলেট কোতোয়ালি থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি করেন। 

পুলিশের কাছে আব্দুর রহমান এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। 


সিলেটভিউ২৪ডটকম / ডি.আর