সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামে অভিযান চালিয়ে মাছ শিকারের জন্য কিরণমালা প্লাস্টিকের চাঁই জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 


মঙ্গলবার (৭ জুন) বিকেলে কালনী নদীর তীর সংলঘ্ন চান্দপুর গ্রামের গৌতম বর্মনের বাড়ি থেকে মাছ শিকারের জন্য কিরণমালা প্লাস্টিকের তৈরি নিষিদ্ধ ১১ হাজার ১৫০ পিস চাঁই জব্দ করা হয়েছে।

 

প্লাস্টিকের চাঁইগুলো রাঁতের আধাঁরে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

 

জব্দকৃত চাঁইগুলোর আনুমানিক বাজার মূল্য সাড়ে ৫ লক্ষ টাকা বলে জানা যায়।

 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলমের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজেষ্ট্রেট অরুপ রতন সিংহ এই আদালত পরিচালনা করেন।

 

এসময় মৎস্য কর্মকর্তা শরীফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চান্দপুর গ্রামের গৌতম বর্মনের বাড়ি থেকে চাঁইগুলো জব্দ করে দিরাই থানায় আনা হয়েছে। রাতে চাঁইগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

 

তিনি আরও জানা, অভিযানকালে চাঁইগুলোর মালিক চান্দপুর গ্রামের সুইট বর্মন, রিংকি দাস ও পিন্টু দাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অরুপ রতন সিংহ পরিবেশ দূষণকারী পোনামাছ নিধনকারী প্লাষ্টিক চাঁই ব্যবহার ও তৈরি বন্ধ করার জন্য সকলকে আহবান জানিয়েছেন।

 


সিলেটভিউ২৪ডটকম/এইচপি/এসডি-৩১