সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শিক্ষার্থীদের সঠিক লক্ষ্যে পৌঁছাতে হবে। সেই সাথে আমাদের নতুন প্রজন্মকে আধুনিক চিন্তা-চেতনা ও মানবিক গুনাবলী অর্জন এবং লালন করতে হবে।

 


নতুন প্রজন্মের চিন্তা-চেতনা যদি আধুনিক না হয়, তাদের ভেতরে যদি মানবিকতা না থাকে, তাহলে দেশ এগিয়ে যাবে না। সুতরাং দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মকে এসব গুণ অর্জন করতে হবে।

 

সিলেট নগরীর উপশহরস্থ শাহজালাল বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, নবীনরাই আগামী দিনের সমাজ তথা দেশের উন্নতি ও মানবজাতির কল্যাণের জন্য এগিয়ে আসবে। এ লক্ষ্যে সরকার, শিক্ষক এবং আমাদের অভিভাবকদের দায়িত্ব হচ্ছে, নতুন প্রজন্মের জন্য একটি উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা। বর্তমান সরকার এজন্য অনেক কার্যক্রম বাস্তবায়ন ও গ্রহণ করেছে।

 

বুধবার (৮ জুন) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আতাউর রহমান।

 

সিনিয়র শিক্ষক তাহসিন ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রুহেল আহমদ রুহিন, এনাম উদ্দিন, বদরুল আমিন হারুন, সহকারী প্রধান শিক্ষক মাহমুদা জাহান চৌধুরী।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নুসরাত রাহমা।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২১