সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পংকজ পুরকায়স্ত এর রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুন) বাদ আছর সিলেট জেলা ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক তানভীর হোসেন মোল্লা এর উদ্যোগে বাগবাড়ী নুরীয়া জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 


এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মাহিদুল ইসলাম টিপু, আলী আকবর তপু, শুভ আহমদ প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/টিএস-৬৯