সিলেটের গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য শিক্ষানুরাগী ও সমাজসেবক এনামুল হক রুহেলের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৮ মে) দুপুর ২টায় উপজেলার ঢাকাদক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় । পরে তার বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। তার ইচ্ছানুযায়ী ঢাকাদক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদাসার শিক্ষক মাওলানা আব্দুল হান্নান জানাজায় ইমামতি করেন। জানাযার নামাজের পূর্বে পরিবারের পক্ষ থেকে বক্তব্যে রাখেন, রাজনীতিবীদ ও সমাজসেবক আতাউর রহমান উতু মিয়া, মরহুমের ছেলে অন্বয় আহমদ ও সহদর আবুল কাশেম লিপু। 


জানাজায় অংশ গ্রহণ করেন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম ইসলাম শোয়েব, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, মনজুর সাফি চৌধুরী এলিম, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন,  গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মুবিন আহমদ জায়গীরদার, জিল্লুর রহমান, রোকন উদ্দিন, বিশিষ্ট মুরব্বি আব্দুস শহীদ খান জিলা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, দেলোয়ার হোসেন চুন্নু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য মহিউসুন্নাহ চৌধুরী নার্জিস, আমুড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ হাছিন আহমদ মিন্টু, শিক্ষক আবদুল জলিল, উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদ, বিএনপি নেতা রেজাউল করিম আলো, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক ইউনুস চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলিম উদ্দিন বাবলু, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক রুমেল সিরাজ, সহ-দফতর সম্পাদক হোসেন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য তমিজ উদ্দিন, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ রোশন, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ জিলু, পৌর আওয়ামী লীগ নেতা মাজেদ শরীফ চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর প্রমুখ। এছাড়া আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীসহ গোলাপগঞ্জ উপজেলার সর্বস্তরের  মানুষ জানাযায় অংশগ্রহণ করেন। 



উল্লেখ্য গত মঙ্গলবার তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন থেকে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। গোলাপগঞ্জে নব্বইয়ের ছাত্র আন্দোলন, তেল গ্যাস রক্ষায় সাইপাম সিমিটার আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামের তার আপোসহীন নেতৃত্ব এবং সৎ,  কর্মী তৈরি ও কর্মীবান্ধব নেতা হিসেবে তিনি সর্বমহলে পরিচিত ছিলেন।


সিলেটভিউ২৪ডটকম / এহএ / ইআ