মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থী তিলোত্তমা নাথ তন্বী জাতীয় পর্যায়ে কবিতা আবৃত্তিতে তৃতীয় স্থান অর্জন করেছে।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ -এ সে সিলেট বিভাগে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ পায়।
সে মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
তার এ গৌরবোজ্জ্বল অর্জনে অভিনন্দন জানিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবিদুর রহমান, উপাধ্যক্ষ অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আজির উদ্দিন, শিক্ষক পর্ষদের সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের প্রধান এনামুল হক চৌধুরী সোহেল।
সিলেটভিউ২৪ডটকম / সবি / ইআ




