হবিগঞ্জে মাদকদ্রব্যে অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়নের লক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলা পরিষদ মিলনায়াতন হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহযোগীতায় কর্মশালার প্রতিটি গ্রুপে ১০জন করে মোট ১২টি গ্রুপে ভাগ করে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে বিভিন্ন মতামত নেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজেন ব্যানাজী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, বর্তমানে আমাদের সমাজে মাদক একটি ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। তাই তা নির্মুলে শুধু আইনশৃঙ্খলা বাহীনিই নয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজসহ সর্বক্ষেত্রের মানুষের ভূমিকা পালন করতে হবে। আমাদের ছেলে মেয়েদের মাদকের কুফল সম্পর্কে অবগত করতে হবে।
তিনি আরো বলেন, মাদকের কারণে আমাদের সমাজের অনেক লোকজন নানা অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। সমাজ থেকে মাদক নির্মুল না করতে পারলে সামনে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে।
তাই যারা মাদকের সাথে সংশ্লিষ্ট বা মাদক কেনা বেচার সাথে জড়িত তাদেরকে আইনশৃঙ্খলার বাহীনির হাতে ধরিয়ে দিতে আহবান জানান তিনি।
সিলেটভিউ২৪ডটকম/জেসি/এসডি-০৩




