বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) জেলা পর্যায়র ফাইনাল খেলায় জৈন্তাপুর উপজেলা বালিকা দল জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন শীপ অর্জন করে।

 


বৃহস্পতিবার সিলেট আব্দুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্টিত হয়।

 

খেলায় জৈন্তাপুর উপজেলা বালিকা দল ১-০ গোলে গোয়াইনঘাট উপজেলা বালিকা দলকে হারিয়ে জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন শীপ হওয়ার গৌরব অর্জন করে।

 

খেলায় মাঠে উপস্থিত হয়ে খোলোযাড়দের উৎসাহ দেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন।

 

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্টানে জেলা ক্রীড়া কর্মকর্তা নূর হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- বিভাগীয় কমিশনার মোশারফ হোসেন, সিলেটের জেলা প্রশাসক মজিবুর রহমান, পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএিম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ প্রমুখ।

 

পরে বিজয়ীরা প্রধান অতিথির নিকট হতে পুরস্কার গ্রহণ করেন।

 


সিলেটভিউ২৪ডটকম/আরকেএস/এসডি-১৭