সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন যুবদলের নব-গঠিত কমিটির উদ্যোগে বুধবার (৮ জুন) আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি খাজাঞ্চী রেলস্টেশন এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ গিয়াস উদ্দিন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলাম।
নব-গঠিত খাজাঞ্চী ইউনিয়ন যুবদলের সভাপতি সৈয়দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর আলীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আবুল বাশার মোঃ ফারুক, যুগ্ম সম্পাদক শরীফ আহমেদ রাজু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব সরকার।
মিভিল ও সভায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি নেতা আফতাব আলী, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক শহিদ আহমেদ, কৃষকদল নেতা সাঈদ মিয়া, শ্রমিক দল নেতা মাসুক মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুসলিম আলী, আব্দুল লতিফ, নাজিম উদ্দিন, আব্দুল হান্নান, বাবুল আহমেদ, বিশ্বনাথ ইউনিয়ন যুবদলের সভাপতি কয়েছ মিয়া, যুবদল নেতা সাইদুর রহমান রাজু, রুমেল আলী, আফিজ আলী, আশিকুর রহমান, বাবুল আহমদ সুমন, তাজেক আলী, খাজাঞ্চী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি শফিক খান, জমির উদ্দিন, লায়েক আহমদ, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, রুহেল মিয়া, জুয়েল আহমদ, আনোয়ার আলী, আব্দুল ওয়াহিদ, আব্দুল কুদ্দুস, ইকরাম হুসেন, সাজ্জাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহিদ, সহ সাংগঠনিক সম্পাদক কামাল হুসেন, তেরাব আলী, হেলাল আহমদ, কবির আহমদ, প্রচার সম্পাদক ফয়সাল আহমদ, দপ্তর সম্পাদক ওয়াছির আলী, ক্রীড়া সম্পাদক হেলাল মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক গৌছ মিয়া, সহ ধর্ম বিষয়ক সম্পাদক শামীম আহমদ, সদস্য ফজর আলী, জুবায়ের আহমদ, কুতুব উদ্দিন, আহাদ উদ্দিন, ওয়াছির আলী, সেলিম আহমদ, দবির মিয়া, আবদুল কাইয়ুম, সেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-৩৬




