সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক কারানির্যাতিত ছাত্রনেতা শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ বলেছেন, নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিলে দেশ ও মানুষের উন্নয়ন হয়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন ও তাদের জীবনমান উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছেন। ফলে দেশের নারী সমাজ আত্মনির্ভরশীল হচ্ছে। তাই আগামী ১৫ জুন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে।

বৃহস্পতিবার গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মঞ্জুর কাদির শাফি এলিম চৌধুরীর সমর্থনে পৌরসভার ৭নং ওয়ার্ডে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।


পৌরসভার ৭, ৮ ও ৯নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর মনোয়ারা ফেরদৌস মনাক্কার সভাপতিত্বে ও গোলাপগঞ্জ পৌর যুবলীগ নেতা রাসেল আহমদের সঞ্চালনায় সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মঞ্জুর কাদিও শাফি এলিম চৌধুরীর সহধর্মিনী সুবিনা আহমেদ চৌধুরী, ভাবী নাজমীন জুনেদ চৌধুরী, বড় বোন ফাতেহা বেগম চৌধুরী, সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য হাসিনা বেগম, গোলাপগঞ্জ মহিলা আওয়ামী লীগের সভাপতি রোকিয়া আক্তার চৌধুরী, পৌর আওয়ামী লীগ নেতা আরিফ চৌধুরী কফি, বিশিষ্ট ব্যবসায়ী ইশতিয়াক আহমদ সুমন, জেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান, সামাদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা সোলায়মান আহমেদ, পৌর ছাত্রলীগ নেতা মোরশেদ, মিহাদ, সুমেল প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/শাদিআচৌ