সীতাকুন্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণে নিহতদের স্মরণে সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেটের উদ্যোগে মৌণ র‌্যালী ও ৪৬টি তাজা প্রাণের অকাল মৃত্যুতে ৪৬টি প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই মৌণ র‌্যালী ও প্রদীপ প্রজ্জ্বল হয়।


মৌণ র‌্যালী ও প্রদীপ প্রজ্জ্বলে উপস্থিত ছিলেন, সম্মিলিত সামাজিক আন্দোলন বিভাগীয় আহব্বায়ক দেবব্রত দীপন, গ্রাসরুটস এর প্রধান নির্বাহী হিমাংশু মিত্র, যুবমৈত্রী সিলেট জেলা সভাপতি আব্দুল্লাহ খোকন, সাধারন সম্পাদক, নাহিদ হাসান প্রান্ত, মোহাইমিনুল ইসলাম মাহিন, কোষাধ্যক্ষ সন্দ্বীপ দাস, শ্রাবন দাস, শাহ সিকান্দর শাকির, নাট্যকর্মী এম. এস. এ মাসুম খান, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাস্মীর রেজা, শাহানা চৌধুরী, পাঠক ফোরাম সভাপতি অনিতা বর্ধন প্রমুখ। 


সিলেটভিউ২৪ডটকম/ সবি / ইআ