বালাগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ সংক্রান্ত বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুন) সকাল ৯টা থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার রোজিনা আক্তার। সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ’র সঞ্চালনায় কর্মশালায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কর্মশালা উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী।
প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগের মধ্যে রয়েছে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচী, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসুচী, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা ইত্যাদি। কর্মশালায় এসব প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় দিগনির্দেশনা প্রদান করা হয়।
কর্মশালায় অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মুনিম, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন শিহাব, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মুজিবুর রহমান, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহমান মাখন, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বনিক, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল মতিন, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো. জুনেদ মিয়া, সমাজসেবী মো. আলাল মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, বালাগঞ্জ থানার এসআই জহর লাল দত্ত, মেডিকেল অফিসার ডা. সাদিয়া আরফিন খেলা, উপজেলা সমাজসেবা অফিসার জুয়েল আহমদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতি ভূষণ দাস, মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা মুহিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী কামরুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. মকছুদুল হক, এজিএম আব্দুর রশীদ, পজীব এর প্রকল্প কর্মকর্তা এসএম নুরুজ্জামান, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সিনিয়র অফিসার গাজী মো. আনিসুজ্জামান, উপজেলা প্রকৌশলী মোস্তাকিম শরীফ সাইদ, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা পলাশ চন্দ্র দে, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামিদা বেগম, সমবায় অফিসার উৎপল চক্রবর্ত্তী, মাদ্রাসা সুপার আব্দুল জব্বার চৌধুরী, ব্যবস্থাপক রাজীব সরদার, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাকিব ভুইয়া, আনসার ভিডিপি কর্মকর্তা হারুনুর রশীদ, ডিএন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, ইমাম মাওলানা মো. কামরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা সাব্বির আহমদ, মাহমুদ হোসেন মাছুম, মুক্তিযোদ্ধা আফতাব আলী, উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় কুমার চক্রবর্ত্তী, মহিলা বিষয়ক সহকারি কর্মকর্তা রুমানা আক্তার নিপু, সমাজসেবী হারুনুর রশীদ, টিপু সুলতান, অফিস সহকারী জাবেদ আহমদ চৌধুরী তোফায়েল প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/ মোজিরজি / ইআ




