মহানবী হজরত মোহাম্মদ (সা:) ও আয়শা সিদ্দিকা (রা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র জ্যেষ্ঠ দুই নেতা নূপুর শর্মা এবং নাভিন কুমার জিন্দালের অবমাননাকর বক্তব্যে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বইছে।

 


চরম ক্ষোভ জানিয়েছেন মুসলিমরা। সারা দেশের ন্যায় কটূক্তির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সিলেটও।

 

শুক্রবার (১০ জুন) বাদ জুমআ দক্ষিন সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বৃহত্তর কলাবাগানবাসীর উদ্যোগে এলাকা থেকে আলেম-উলামাসহ শত শত নবিপ্রেমী জনতা বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে জড়ো হন কলাবাগান বাজার পয়েন্টে। বিক্ষোভ মিছিলে প্রকম্পিত হয়ে উঠে এলাকার রাজপথ।

একই দাবিতে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মুসল্লিরা বিক্ষোভে ফেটে পড়েন। বৃষ্টি উপেক্ষা করে মিছিলে সাধারণ জনতা, মাদরাসার ছাত্র-শিক্ষক ছাড়াও ধর্মপ্রাণ মুসল্লিদের দাবি অবিলম্বে ভারতকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। অন্যথায় বিশ্বজুড়ে মুসলিমদের ক্ষোভের বিস্ফোরণ ঘটবে। সেই বিস্ফোরণের দাবানলে পুড়ে ছারখার হয়ে যাবে ভারত।

 

বিক্ষোভ মিছিল সমাবেশে মনজালাল জামে মসজিদের ঈমাম এবং খতিব আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও কিবরিয়া আহমেদ অপুর পরিচালনায় উপস্থিত ছিলেন- দক্ষিন সুরমা উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা মাহবুবুর রহমান, এলাকার সমাজসেবী সাব্বির আহমেদ, আতাউর রহমান কাচা মিয়া, মনজালাল জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা আজিজুর রহমান, বিরাহিমপুর জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা আশিকুর রহমান, চরমোহাম্মোদপুর জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা মিজানুর রহমান খানসহ এলাকার মুরব্বিয়ান, যুব সমাজ, ছাত্র সমাজ।

 


সিলেটভিউ২৪ডটকম/টিএ/এসডি-০৬