সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, আমিষের চাহিদা পূরুন করতে পূষ্টিকর খাদ্যের বিকল্প নেই, বেশি করে শাক সবজি শিশুদের খাওয়াতে হবে, অপুষ্টি মোকাবিলায় বর্তমান সরকার  শিশুদের মাঝে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে।


সংসদ সদস্য হাবিব শুক্রবার (১০) জুন সকালে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ হল রুমে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত শিশুদের অপুষ্টি মোকাবিলায় শিশু খাদ্য বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন। 



অনুষ্ঠানে বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম,সাধারণ সম্পাদক এপিপি এডভোকেট শামীম আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রাজ্জাক  হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার।


সিলেটভিউ২৪ডটকম / সবি / ইআ