বিজেপির মুখপাত্র কর্তৃক মহানবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে কোম্পানীগঞ্জে বিক্ষোভ করেছেন ক্বওমী মাদ্রাসা ঐক্য পরিষদের নেতা-কর্মীরা।

 


শুক্রবার (১২ জুন) দুপুর ২টায় কোম্পানীগঞ্জ উপজেলা সদর এলাকায় এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

 

ক্বওমী মাদ্রাসা ঐক্য পরিষদের সভাপতি ও কলাবাড়ি মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মুছাব্বিরের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন- জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান।

 

ক্বওমী মাদ্রাসা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জামাল উদ্দিন ও জামিয়া রাহমানিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আহমদ ইয়াকুবের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন দলইরগাঁও মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি সিকান্দর আলী, শিক্ষা সচিব মাওলানা মাহমুদুল হাসান, ইসলামিক ফাউণ্ডেশনের উপজেলা সুপার ভাইজার মাওলানা আব্দুল আজিজ, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ মাওলানা মাসুম আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ, জামিয়া রাহমানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা হাসান আল হেলাল, মাওলানা সুহেল আহমদ, আব্দুল মান্নান, মাওলানা আব্দুল কুদ্দুছ প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন, বিজেপির ওই দুই নেতাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় আইনের আওতায় আনতে হবে। নতুবা দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

 


সিলেটভিউ২৪ডটকম/এজে/এসডি-২২