দেশের মানুষের বহুল আকাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হচ্ছে আগামী ২৫ জুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর উদ্বোধন করবেন।

এ উপলক্ষে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র থেকে ধারাবাহিক অনুষ্ঠানমালা প্রচার করা হচ্ছে।


অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনী ভাষণ সম্প্রচার, রাজনীতিবিদ, প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা, সিনিয়র সাংবাদিক, অর্থনীতিবীদ ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গের অংশগ্রহণে আলোচনা ও সাক্ষাৎকার মুলক অনুষ্ঠান, কথিকা, পদ্মা সেতু নিয়ে বিশেষ গান, স্পট ড্রামা, শ্লোগান, জিঙ্গেল, ভক্সপপ, পিএসএ।

অনুষ্ঠানগুলো এফএম ৮৮.৮ ও ১০৫.২, ৯০ মেগাহার্জে, মধ্যম তরঙ্গ ৯৬৩ কিলোহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে শোনা যাবে।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৫