মৌলভীবাজারের বড়লেখায় চুরির মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী বাবুল আহমদ (৩০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টায় উপজেলার চন্ডিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাবুল ওই এলাকার মৃত তোতা মিয়ার ছেলে। 

 



পুলিশ জানিয়েছে, ২০১৭ সালে গোলাপগঞ্জ থানায় দায়ের করা একটি চুরি মামলায় আদালত বাবুল আহমদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। এরপর থেকেই তিনি  পলাতক ছিলেন।

 

সোমবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার চন্ডিনগর এলাকায় অভিযান চালিয়ে বাবুলকে গ্রেপ্তার করেন। এছাড়া বাবুল বড়লেখার ব্যবসায়ী শশাঙ্ক কুমার দত্ত অপহরণ মামলার এজহারভুক্ত পলাতক আসামী। 


বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, আজ মঙ্গলবার বাবুল আহমদকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

 


সিলেটভিউ২৪ডটকম / এজেএল /ইআ