বৃটেনের ‘ফ্রিডম অফ দ্যা সিটি অফ লন্ডন এওয়ার্ডে’ ভূষিত হলেন ইস্ট লন্ডনের বাসিন্দা মুহি মিকদাদ।
সোমবার লন্ডনস্থ গিল্ডহলে এক বর্ণাট্য অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই পদক প্রদান করা হয়।
মিকদাদ সেন্ট জনস এম্বুলেন্স এর একজন কোয়ালিফাই ভ্যাক্সিনেটর এবং একজন তরুণ সমাজসেবক ।বিগত করোনা মহামারীর সময় তিনি প্রায় ২০০০ ঘন্টা NHS এবং বিভিন্ন সামাজিক কাজে স্বেচ্ছাসেবী কাজ করেন।
তার নিজস্ব ফুডব্যাংক সার্ভিস এবং লন্ডন স্পোর্টিফ ক্লাবের ডিরেক্টর ।লন্ডনের এই ক্লাবের সদস্য সংখ্যা প্রায় তিনশোর অধিক।পাশাপাশি তিনি স্থানীয় একটি সেকেন্ডারি স্কুলের শিক্ষক।
মুহি মিকদাদ এর শিক্ষা ও সামাজিক কাজের স্বরুপ টাওয়ার হ্যামলেট সিভিক এওয়ার্ড প্রদান করা হয়।
এছাড়া মিকদাদ গত বছর টাওয়ার হ্যামলেট কমিউনিটি চ্যাম্পিয়ন ও এবছর ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ড এলুমিনাই এচিবার পদকে ভুষিত হন।
গিল্ডহলে সংবর্ধনা অনুষ্ঠানে মিকদাদ বলেন, তার এই সাফল্য তার নিজের এবং সিলেট তথা পুরো বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের। তিনি সবাইকে মানবতা ও জনসেবামুলক কাজে এগিয়ে আসার আহবান জানান। মুহি মিকদাদ সিলেটের বৃহত্তর রায়নগর এলাকা নিবাসী এড.কুতুবুদ্দিন আহমেদ এর বড় ছেলে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৪




