কেক কাটা, র‌্যালী ও আলোচনা সভার আয়োজনের মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে ‘দৈনিক যায়যায়দিন’ পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

 


মঙ্গলবার (১৪ জুন) বিকেলে সাংবাদিকদের কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।

 

সভায় বক্তারা বলেন, সমাজের অনিয়ম, দূর্নীতি ও অসঙ্গতি তুলে ধরে মানব কল্যানে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে দৈনিক যায়যায়দিন। বর্তমানে এ পত্রিকা সরকারের সকল ধরনের উন্নয়নের বস্তুনিষ্ট সংবাদ প্রচারে যায়যায়দিন এগিয়ে রয়েছে।

 

দৈনিক যায়যায়দিন পত্রিকা সমাজের অনিয়ম, দূর্নীতি ও অসঙ্গতি তুলে ধরে মানব কল্যানে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে দাবী করে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান সাঈদ, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের।

 

অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম উপজেলা শাখার সভাপতি কাওছার আহমদ বাপ্পী।

 

যায়যায়দিন পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি কামাল হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক নবীন সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ মেম্বার, থানার এসআই দিপংকর সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জবেদুর রহমান, সাবেক সহ প্রচার সম্পাদক বশির আহমদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, সদস্য দবির আহমদ, আওয়ামী লীগ নেতা আব্দুর রব, সাংবাদিক আশিক আলী, রোহেল উদ্দিন, আক্তার আহমদ শাহেদ, মশাহিদ আলী, বদরুল ইসলাম মহসিন, বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাঈম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সিজিল মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজন আহমদ, সংগঠক সুরঞ্জিত দে প্রমূখ নেতৃবৃন্দ।

 


সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-২১