সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন।

 


এ উপলক্ষে মঙ্গলবার (১৪ জুন) দুপুরে সিলেট জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম তাকে শুভেচ্ছা জানান ও র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

 

র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদারসহ অন্যান্য অফিসারবৃন্দ।

 


সিলেটভিউ২৪ডটকম/পিডি/এসডি-৩৮