সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন পারভেজের সদ্য প্রয়াত বড় ভাই মরহুম সাহেদ আহমদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরী।

 


তিনি বুধবার মরহুম শাহেদ আহমদের মীরাপাড়াস্থ বাসভবনে গিয়ে মরহুমের ২ অবুঝ সন্তান রাফাত, শিফাত ও ছোট ভাই সাবেক ছাত্রদল নেতা পারভেজসহ শোকাহত পরিবারের সদস্যদের শান্তনা প্রদান করেন এবং মরহুমের রহের মাগফেরাত কামনায় মোনাজাত করেন।

 

এসময় উপস্থিত ছিলেন- ২৪নং ওয়ার্ড বিএনপির আহবায়ক নজরুল ইসলাম সাবুল চৌধুরী, বিএনপি নেতা ময়নুল হক স্বাধীন, মখলিছুর রহমান, কয়েছ আহমেদ সাগর, মাহবুব আহমদ চৌধুরী, সৈয়দ রহিম আলী রাসু, ব্যবসায়ী কাজী ফুরাদ আহমদ প্রমূখ।

 

উল্লেখ, মরহুম শাহেদ আহমদ গত শনিবার রাতে নিজ বাসভবন থেকে মোটরসাইকেলে টুলটিকর যাবার পথে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যুবরণ করেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩০