টানা বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সিলেট নগরের বন্যার্তদের মধ্যে খাদ্যসামগ্রী ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।

 


শুক্রবার (১৭ জুন) নগরের উপশহর ও চালিবন্দরস্থ আশ্রয়কেন্দ্রে খাদ্যসামগ্রী ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন।

 

এসময় উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সদস্য ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. বিজয় কুমার দেব, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩১