সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী বলেছেন, স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্তিতির ক্রমশই অবনতি ঘটছে। গোয়াইনঘাট জুড়ে ভানবাসী মানুষের হাহাকার চলছে। পানির তীব্রতা দিন দিন বেড়ে চলেছে। বন্যা কবলিত মানুষ খাবার ও নিরাপদ আশ্রয়ের জন্য ছুটোছুটি করছে। এমতাবস্তায় সরকার সহ সামর্থবানদের এগিয়ে আসতে হবে।
তিনি শনিবার দিনভর গোয়াইনঘাট উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন ও বন্যায় আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার বিতরণকালে উপরোক্ত কথা বলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক খায়রুল আমিন, যুবদল নেতা এম ওয়ারিস প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/ কেআরএস-১৪




