সিলেট জেলায় বন্যা আক্রান্ত জনগণের পাশে দাড়িয়েছেন জেলা পুলিশের সদস্যরা। বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম-বার এর নির্দেশে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র প্রত্যক্ষ তত্ত্বাবধানে সিলেট জেলা পুলিশের সদস্যরা বন্যা আক্রান্ত জনগণের পাশে দাড়িয়েছেন। গত কয়েকদিন ধরে সাধারণ মানুষকে পানি বন্দী অবস্থা থেকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেওয়া, রান্না করা খাবার বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ যাচ্ছে।
.jpg)
এরই ধারাবাহিকতায় রোববার (১৯ জুন) গোয়াইনঘাটের সহকারী পুলিশ সুপার জনাব প্রবাস কুমার সিংহ, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব সুকান্ত চক্রবর্তী ও প্রবাসী কল্যাণ শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক শ্যামল বণিক জেলা পুলিশ লাইন্সে রান্না করা খিচুড়ী কোম্পানীগঞ্জ থানাধীন ফেদারগাও উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে প্রায় শত শত মানুষের মধ্যে খাবার বিতরণ করেন। আশেপাশের পানিবন্দী মানুষের মধ্যে তৈরি করা খাবারের প্যাকেট বিতরণ করা হয়।

গোলাপগঞ্জে সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পরিত্রান চাকমার নেতৃত্বে রান্না করা খাবার বিতরণ করা হয়। এছাড়া জৈন্তাপুর অফিসার থানার ইনচার্জ’র নেতৃত্বে জৈন্তাপুর থানার এলাকার বিভিন্ন আশ্রয় কেন্দ্রসহ বন্যার্ত মানুষের মাঝে খাদ্য এবং ত্রান সামগ্রী বিতরণ করে জৈন্তাপুর থানার পুলিশ সদস্যরা। গোয়াাইনঘাট এবং বিশ্বনাথের বিভিন্ন স্থানে রান্না করা খাবার বিতরণ করে গোয়াইনঘাট থানার পুলিশ সদস্য।

তথ্যটি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার জেলা বিশেষ শাখা এবং মিডিয়া মো. লুৎফর রহমান। তিনি জানান, সিলেট জেলা পুলিশের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে জেলা পুলিশের সদস্যরা সিলেটের বন্যার্ত মানুষের পাশে দাড়িয়েছেন। নিয়মিত আইন-শৃংখলার পাশাপাশি বন্যা দুর্গত মানুষের জন্য জেলা পুলিশের খাদ্য ও ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম / সবি / ইআ




