সিলেটের জৈন্তাপুর উপজেলায় প্রশাসনের উদ্যোগে বন্যার্তদের মধ্যে শুকনো খাবার বিতরণসহ আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন।
সোমবার সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ গ্রামে গ্রামে গিয়ে বন্যার্তদের খোঁজ খবর নেন এবং বন্যার্তদের মধ্য শুকনো খাবার, দিয়াশালাই, মোমবাতি বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল- বশিরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) রিপামনী দেবী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম, চারিকাটা ইউপি চোয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউপি চেয়ারম্যান বিহারুল আলম বাহার, ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ রফিক আহমদ এবং চিকনাগুল ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জমান চৌধুরী।
উপজেলা পরিষদের চোয়ারম্যান কামাল আহমদ বলেন, সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত আমরা বন্যা পরিস্থিতি নিয়ে কাজ করছি। আবহাওয়া পরিস্থিতি ভাল না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-০৬




