বন্যার পানি বেড়ে যাওয়ায় সুনামগঞ্জের দিরাই পৌরসদরের হারনপুরে বানবাসীর এক বাড়ীতে চুরি সংঘটিত হয়েছে।
রবিবার চোরেরা বাসার দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে নগদ টাকাসহ প্রায় ৩ লক্ষ টাকার স্বর্ণ ও মালামাল চুরি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ব্যাপারে থানায় এখনও কোন অভিযোগ দায়ের করা হয়নি।
চুরি হওয়া বাসার মালিক গৌতম চন্দ্র দাস জানান, তারা হারনপুরের কাওসার ভিলায় ভারাটিয়া হিসেবে বসবাস করে আসছেন কিন্তু বন্যার পানি তাদের বাসায় উঠে যাওয়ায় তারা বাসাটি তালা বন্ধ করে নিকটস্থ আত্নীয়ের বাসায় আশ্রয় নেন। কিন্তু আজ (সোমবার) সকালে তাদের বাসা দেখতে এসে দেখেন দরজার তালা ভাঙা পরে ঘরে প্রবেশ করে বুঝতে পারেন ঘরে চুরি হয়েছে।
এদিকে হারনপুরের শাল্লা ব্রিজ পয়েন্টে ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, বন্যার পানি বেড়ে যাওয়ায় বেড়েছে চুরি।
তিনি বলেন, দুই দিন আগে যেদিন বন্যার পানি বৃদ্ধি পায় সেই রাতে আমার দোকান থেকে প্রায় লাখ টাকার মাল চুরি হয়েছে।
অন্যদিকে রবিবার রাতে মজলিশপুর গ্রামের লামাসাইটে বাসায় বন্যার পানি উঠায় বাসা তালাবদ্ধ করে নিরাপদ আশ্রয়ে থাকা তিনটি পরিবারের বাসায় চুরি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সিলেটভিউ২৪ডটকম/এইচপি/এসডি-২৪




