প্রতিকী ছবি
হবিগঞ্জের মাধবপুরে সরকারি খালের উপর অবৈধভাবে স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার দুপুরে উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহাম্মদপুর এলাকায় ডিসি রাস্তার পাশের খাল অভিযান চালিয়ে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।
অভিযানে মনতলা ভূমি অফিসের তহশীলদার কুতুবউদ্দিন, কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই ইমরান আহমেদসহ পুলিশের একটি দল সহায়তা করেন।
মাধবপুর উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম জানান, সরকারি খাল দখল করে অবৈধ ভাবে স্থাপনা নির্মান করা হয়েছিল। আদালতের নির্দেশে স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কেউ সরকারি জায়গা অবৈধ ভাবে দখল করতে পারবে না।
সিলেটভিউ২৪ডটকম/এসসি/এসডি-২৮




